শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

আজ সচিবালয়ে দুই ঘণ্টার কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজ সোমবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।

আজ বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করবেন। সেখানে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন তারা।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেড কর্মসূচির বিক্ষোভ-সমাবেশ থেকে আজকের কর্মবিরতি ঘোষণা করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন।
গত ২২ মে সরকারি চাকরি আইন ২০২৫ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এটি বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত ২৫ মে রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page