শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কায় এক অভিষেক

গলে সম্ভাবনা ছিল, তবে পরিকল্পনার ভুলে ফল আনতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ আবার সুযোগ পেয়েছে নিজেদের নতুন শুরু করার। প্রথম টেস্টের মতো এবারেও টস ভাগ্যটা পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতেই নিয়েছেন ব্যাটিং করার সিদ্ধান্ত।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গলে খেলতে পারেননি জ্বরের কারণে। কলম্বো টেস্টের আগেই সেরে উঠেছিলেন। গতকাল মঙ্গলবার ছিলেন অনুশীলনেও। আজ আছেন শুরুর একাদশে। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এছাড়া ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদও।

চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।
আগের ম্যাচ থেকে এদিন দুই পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে সেটা নিশ্চিতই ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ার শেষ হয়েছে গলে। আর মিলান রত্নায়েকে পড়েছেন ইনজুরিতে। ম্যাথিউসের বদলি হিসেবে এসেছেন সোনাল দিনুশা। ম্যাচের আগে কুশাল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। ৬ নম্বর পজিশনে তিনিই থাকছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page