শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

প্রথমবার এক ফ্রেমে কৌশিক, ঋতুপর্ণা ও চঞ্চল

এবার এক দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার পরিচালক অমিতাভ ভট্টাচার্য। তার নতুন ছবি ‘ত্রিধারা’র মাধ্যমে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরীকে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ত্রিধারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে প্রেম, সম্পর্ক এবং কঠিন বাস্তবতার জটিল সমীকরণ নিয়ে। ছবির মূল প্লট ২৫ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে যা দুটি জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়।

বর্তমানে সেই অতীত আবার ফিরে এসে নতুন করে তিনটি জীবনের সমীকরণকে প্রভাবিত করবে। এই জটিল এবং মনস্তাত্ত্বিক গল্পের বুননে তৈরি হচ্ছে ‘ত্রিধারা’। অমিত মুখার্জির প্রযোজনায় নির্মিত এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য নিজেই।

প্রতিবেদনে আরও বলা হয়, ছবির মূল তিনটি চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরী। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে এই তিনজনের একসঙ্গে কাজ করার খবর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।
জানা গেছে, গল্পের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় এই তিন তারকার জীবন ওলটপালট হয়ে যাবে। ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম হঠাৎ করেই তাদের জীবনে ফিরে এসে সবকিছু এলোমেলো করে দেবে। এরপর ভিন্ন তিন খাতে বইবে তিনজনের গল্প যা নিয়েই নির্মিত হবে ‘ত্রিধারা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page