শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ফেদেরারের ‘কুফা’ কাটিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে জোকোভিচ

অস্ট্রেলিয়ার ১১ নম্বর বাছাই অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে প্রথম সেটে ১-৬ গেমে হেরে ব্যাকফুটে ছিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আরও একবার তার মনে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সামনে জিততে না পারার শঙ্কা জেগেছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উইম্বলডনে সেই ‘কুফা’ কাটিয়েছেন জোকোভিচ। পরে সেটি নিজেই স্মরণ করিয়ে দিয়ে আবার মজাও করেছেন।
শেষ ষোলোর এই লড়াইয়ে জিতে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ। যেখানে সার্বিয়ান তারকা সাতবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। রেকর্ড সর্বোচ্চ আটবার উইম্বলডন জেতা ফেদেরার এই ম্যাচ উপভোগ করেছেন গ্যালারির র‌য়্যাল বক্সে বসে। ফলে জোকোভিচের সামনে ফেদেরারের সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ তো আছেই, পাশাপাশি নারী-পুরুষ মিলিয়েই রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের ইতিহাসও হাতছানি দিচ্ছে।
অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্স ডি মিনাউরের সঙ্গে ফেদেরারের ম্যাচটি হয়েছে তিন ঘণ্টা ১৮ মিনিট জুড়ে। সেন্টার কোর্টে শুরুটা নড়বড়ে ছিল ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকার। ১৬টি আনফোর্সড এরর করে প্রথম সেটে হারের বড় গেমের ব্যবধানে। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের সেটগুলোতে জেতেন ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে। জয় নিশ্চিতের পর ফেদেরারকে লক্ষ্য বানিয়ে জোকোভিচ বলেন, ‘সম্ভবত এই প্রথমবার তিনি আমার খেলা দেখছেন এবং আমি ম্যাচটি জিতেছি!’
জোকারের সেই মন্তব্যে পুরো অল ইংল্যান্ড ক্লাবের পাশাপাশি হেসে ওঠেন ফেদেরারও। এরপর সার্বিয়ান তারকা বলে যান, ‘এর আগে সর্বশেষ দু’বার আমি তার সামনে হেরেছি, তাই অভিশাপ কাটাতে পারা ভালো ব্যাপার। রজার অনেক বড় চ্যাম্পিয়ন এবং যাকে আমি অনেক বেশি প্রশংসা ও সম্মান করি। একসঙ্গে আমরা লম্বা সময় একই মঞ্চ ভাগাভাগি করেছি এবং তাকে এখানে আবারও দেখতে পাওয়া দারুণ কিছু। বিশেষ করে তিনি এই টুর্নামেন্টের সবচেয়ে সফল এবং জনপ্রিয় তারকা।’
জোকোভিচ কোয়ার্টার ফাইনালে খেলবেন ইতালির ২২তম বাছাই ফ্লাভিও কোবোল্লির সঙ্গে। সেই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের। তার আগে অবশ্য সার্বিয়ান তারকাকে বাড়তি প্রেরণা দেবে উইম্বলডনে নিজের সর্বশেষ ৪৫ ম্যাচে ৪৩ জয়। গত এক দশক ধরে এখানে যে সার্বিয়ান তারকারই রাজত্ব চলছে। এবার এসেছে ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page