শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদল বিকেলে যুক্তরাষ্ট্রে যাচ্ছে

বাংলাদেশ থেকে মার্কিন বাজারে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ (সোমবার) বিকেলে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সরকারের একটি প্রতিনিধিদল।
রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সংক্রান্ত তৃতীয় দফা বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তারা আজ বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকরের কথা জানান। নতুন করে এ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে। আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page