শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি

হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান ডা. আকতার হোসেন। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা কার্যকর করতে সময় চেয়েছিল। কিন্তু জনস্বার্থে এবং গণমাধ্যমে দাম কমার খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালগুলোতে নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ওষুধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ বা নতুনভাবে নির্ধারণের কাজ চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page