বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবার হাতে ছেলে খুন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। বুধবার  সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহেদ আবুতোরাব গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে। ঘটনার পর নুরুজ্জামান পালিয়ে গেছেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ  আতিকুর রহমান জানান, নুরুজ্জামান দুবাইয়ে ছিলেন। গত মে মাসে তিনি দেশে আসেন। শাহেদ তার একমাত্র ছেলে ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন। শাহেদ ও তার মা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে তিনি বাড়িতে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যার দিকে শাহেদ ও তার মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন।’
ওসি আরও জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নুরুজ্জামান ছেলেকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত শাহেদকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ হেফাজতে নিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পালিয়ে যাওয়া নুরুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page