বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বিমানবন্দর স্টেশনে শিশুসহ নারী ট্রেনের নিচে, বাঁচলেন ভাগ্যক্রমে

কোলে তিন বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক নারী। ট্রেনের নিচে পড়লেও নিজের বুদ্ধিমত্ত্বায় সন্তানসহ বেঁচে ফিরেছেন। এ ঘটনায় অবাক হয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল শনিবার রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চাসহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ে শুয়ে থাকেন। ফলে প্রায় অলৌকিকভাবে ওই নারী বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মত।
জানা গেছে, ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন। কিন্তু ভুলবশত মোহনগঞ্জ এর একটি ট্রেনে উঠে পড়েন। ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না। সন্তান কোলে নিয়ে নামতে গিয়ে ট্রেনের তলে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page