শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো

আইপিএলে গত মৌসুমে ভাল খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফেও উঠতে পারেনি তারা। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আর এক দল, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। সিপিএলে এটি নাইট রাইডার্সের পঞ্চম ট্রফি। এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর।
ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও নিজ দেশের লিগে নাইটদের হয়ে খেলেছেন তিনি। একই দলে খেলেছেন কাইরন পোলার্ডের মতো তারকাও। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল অবশ্য নাইট রাইডার্সের হয়ে আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। ফাইনালে কলকাতার দুই পুরনো সদস্য আলাদাভাবে নজর কেড়েছেন।

গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু। যেখানে বাংলাদেশ সময় আজ (২২ সেপ্টেম্বর) ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ঘরের মাঠে সমর্থন বেশি থাকলেও ব্যাট হাতে ভাল করতে পারেনি গায়ানা। প্রথম ওভারেই ওপেনার কুয়েন্টিন স্যাম্পসনকে আউট করেন আন্দ্রে রাসেল।
বেন ম্যাকডারমট, ইফতিখার আহমেদ ও ডোয়েন প্রিটোরিয়াসের ব্যাটে কোনোরকমে ১২০ রান পার করে গায়ানা। ম্যাকডারমট ২৮, ইফতিখার ৩০ ও প্রিটোরিয়াস ২৫ রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে গায়ানা। নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পেসার সৌরভ নেত্রভালকর। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কলিন মুনরো। দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এ ব্যাটার, আউট হন ২৩ রান করে। অপর ওপেনার অ্যালেক্স হেলস ২৬ রান করলেও খেলেন ৩৪ বল। অধিনায়ক নিকোলাস পুরানও ব্যর্থ হন। মাত্র ১ রানে আউট হন তিনি।
নাইট রাইডার্সের ইনিংস সামলান সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। দু’জনের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। নারাইন ২২ ও পোলার্ড ২১ রানে আউট হন। বল ভাল করলেও ব্যাট হাতে শূন্য রানে আউট হন রাসেল। শেষ দিকে ৭ বলে ১৬ রান করে দলকে জেতান আকিল হোসেন। এতে দু’ওভার বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page