শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি: প্রকৃতি মিশ্র 

চলচ্চিত্র জগতে ৩৩ বছরের বর্ণময় ক্যারিয়ার কিন্তু জাতীয় পুরস্কার এতদিন অধরা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, ‘আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।’
ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরও লেখেন, ‘যদি তুমি কোনও কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, ‘আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।’

পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য পরিচিত। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page