শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

দুর্গাপূজায় ২,৮৫৭ পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবির ৪৩০ প্লাটুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ । এর মধ্যে সীমান্তবর্তী এলাকাসহ রাজধানী ঢাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তার আওতায় থাকা পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি। বাকি ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ সীমান্ত এলাকার বাইরে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে রয়েছে ৪৪১টি পূজামণ্ডপ। চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় রয়েছে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।

বিজিবি বলছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page