শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

সিঙ্গাপুরে কনসার্টে হিমাদ্রিতা পর্ণা

সংগীতের জগতে পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। নিয়মিত গান করছেন, কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। সেই সাথে দেশের টিভি চ্যানেলগুলোর বিভিন্ন সংগীত অনুষ্ঠানেরও প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া প্রায়ই দেশে-বিদেশের নানা কনসার্টে গাইতে দেখা যায় পর্ণাকে।

রবিবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় এক কনসার্টে মঞ্চ মাতিয়েছেন এই গায়িকা। দেশটির শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দিরে বাংলা ইউনিভার্সেল সোসাইটি, সিঙ্গাপুর আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি গান করেন। রবিবার শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ১ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠান প্রসঙ্গে হিমাদ্রি পর্ণা বলেন, ২০২২ সালের পর আবারও একই অনুষ্ঠানে পারফর্ম করেছি। এর আগে, সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটির দারুণ সাড়া পেয়েছিলাম। আবারও এখানে এসে দারুণ ভালো লাগছে। শুধু এই অনুষ্ঠানে নয়, সামনে ২০ অক্টোবর এখানে দীপাবলি উৎসবেও পারফর্ম করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page