আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মানুষের নতুন ভয়ের নাম অ্যানথ্রাক্স বা তড়কা রোগ, এই রোগে আক্রান্ত ১০ জনেরো অধিক মানুষ। কিছুদিন আগে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন এর কিশামত সদর এলাকায় অসুস্থ গরু জবাই করার মর মাংস কাটার সময় হাতে রক্তের ছিটেফোটা লেগে মৌলভি সহ ৮ জন ব্যাক্তি এ রোগে আক্রান্ত হয়ে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। এবং গত পরশু বেলকা ইউনিয়ন পরিষদ এর পাশে এক ব্যাক্তি আক্রান্ত হয়।এবং গতকাল বেলকা ইউনিয়ন এর পশ্চিম বেলকায় ভুট্টু মিয়া আহত হন। চিকিৎসকরা জানান এ রোগ মূলত পশুদের কাছ থেকে মানুষের দেখে ছড়িয়ে পড়ছে। সাধারণত আক্রান্ত পশুর কাঁচা অথবা অর্ধসিদ্ধ মাংস খেলে এ রোগ হতে পারে।এতে করে পেট ব্যথা,বমি,রক্ত আমাশয়, ক্ষুধামন্দা,জর ইত্যাদি সমস্যা দেখা দেয়।চিকিৎসকরা সকলকে পরিষ্কার ওবং সচেতন থাকার পরামর্শ দেন।