শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বাংলাদেশ-হংকং লড়াই টিভিতে নয়, দেখা যাবে অনলাইনে

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার  কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

গত ৯ অক্টোবর ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচ প্রতিশোধের সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। কেননা এই ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্ন।

আজকে এই ম্যাচ দেখা যাবে না টিভিতে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি।

ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page