শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

সামনে বার্ষিক পরীক্ষা, এখনো বাংলা বই পায়নি ৫৪ শিক্ষার্থী

শিক্ষাবর্ষের দশ মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী এখনও বাংলা বই হাতে পায়নি। বিদ্যালয়টিতে ইতোমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে, সামনে বার্ষিক পরীক্ষা কড়া নাড়ছে। কিন্তু বই বিতরণের দায়িত্বপ্রাপ্তরা একে অপরের ওপর দায় চাপাচ্ছে।
সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুরোনো বই নিয়ে ক্লাস করছে।

বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বছরের শুরু থেকে স্যার-ম্যাডামদের বলেছি, কিন্তু কেউ কিছু করেনি। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি বই ছাড়াই। এখন বার্ষিক পরীক্ষা, তাও বই নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র শেখর সরকার বলেন,“সপ্তম শ্রেণির শুধু বাংলা বই বাকি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে দেওয়ার কথা থাকলেও তারা ‘দেই-দিচ্ছি’ বলে কালক্ষেপণ করেছে। অন্য সব শ্রেণির বই আমরা সময়মতো বিতরণ করেছি।”

তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি প্রথম শুনলাম। স্কুল কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ বা চাহিদা দেয়নি। জানুয়ারিতেই উপজেলায় বই বিতরণ সম্পন্ন হয়েছে, এমনকি ওই বিদ্যালয়ের গুদামেও বই ছিল। সবাই বই পেলে তারা কেন পাবে না তা তাদেরই জিজ্ঞাসা করা উচিত।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষকের উদ্যোগের ঘাটতির কারণেই শিক্ষার্থীরা বই থেকে বঞ্চিত। এটি শিক্ষাব্যবস্থার ব্যর্থতার স্পষ্ট দৃষ্টান্ত।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলার নতুনপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বছরের শেষ প্রান্তে এসে বইহীন শিক্ষার্থী! এটি চরম দায়িত্বহীনতা ও প্রশাসনিক বিশৃঙ্খলার প্রতিফলন।

বিদ্যালয়ের এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page