বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

সম্মেলনে অংশগ্রহণের নামে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশিকে ফেরত

চাকচিক্যময় করপোরেট পোশাকে সজ্জিত ছয় বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশ করতে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা দাবি করেছিলেন, ‘একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে’ যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। তবে তাদের বক্তব্যে সন্দেহ প্রকাশ করে সীমান্ত কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি।
শনিবার (২৫ অক্টোবর) উত্তরাঞ্চলীয় বুকিত কাইয়ু হিটেম সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন চার পুরুষ ও দুই নারী। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সির (এমসিবিএ) কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির।
তিনি জানান, ৪ জন পুরুষ ও একজন নারী স্যুট পরিহিত ছিলেন এবং অপর নারী শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন। তবে যাচাই-বাছাই শেষে দেখা যায়, তারা কেউই প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি। তাদের বক্তব্য ও কাগজপত্রে অসঙ্গতি থাকায় কর্তৃপক্ষ মনে করছে, মালয়েশিয়ায় প্রবেশের পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

নাসারউদ্দিন বলেন, ‘তারা স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তাদের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সংস্থা দেশের সীমান্ত সর্বদা সুরক্ষিত রাখার এবং আইনভঙ্গের যে কোনো প্রচেষ্টা রোধে প্রতিশ্রুতিবদ্ধ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page