বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

এনসিএল টি-টোয়েন্টির আসর এবার বেশ আগেভাগেই শেষ হয়েছে। সবগুলো ম্যাচই হয়েছে সিলেটে। যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার ৮টি দল নিয়ে লাল বলের (টেস্ট) এনসিএলে মাঠে গড়িয়েছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রামের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল।
গতকাল শেষ হয়েছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ড শেষেই চট্টগ্রাম বিভাগের দলে পরিবর্তন আনা হয়েছে। স্পিনার রুবেল তাদের হয়ে এনসিএলে খেলার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় বিভাগের হয়ে খেলে নজর কেড়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। যা তাকে দীর্ঘ সংস্করণের এনসিএলে দুয়ার খুলে দিয়েছে।

প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত রুবেল। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে তিনি জানান, ‘প্রথমবার ডাক পেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস ছিল ভালো করলে সুযোগ আসবেই। বাকিটা আল্লাহ ভরসা।’ রুবেলের উত্থানটা অবশ্য হুট করে হয়নি। বছর দশেক ধরেই খেলছেন প্রথম এবং দ্বিতীয় বিভাগের ক্রিকেট। ২০২৩-২৪ মৌসুমে সেকেন্ড ডিভিশনে মিরপুর বয়েজের হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছিলেন রুবেল। যা ছিল আসরের সর্বোচ্চ উইকেট।
এ ছাড়া চলতি বছরের প্রথম বিভাগ ক্রিকেটেও ১৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন রুবেল। সেখানে খেলেছেন গাজী টায়ার্সের হয়ে। এরপর সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে প্রথমবার সুযোগ পেয়ে চট্টগাম বিভাগের হয়ে ৮ ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। যা আসরের পঞ্চম সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page