শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ৩০

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল হাইতিতেই মারা গেছেন ২৫ জন। হারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। অনেক এলাকা এখনও তলিয়ে আছে পানির নিচে।
জ্যামাইকায় মেলিসার আঘাতের পর এখনও সচল হয়নি বেশিরভাগ জায়গার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। তিন দেশে তাণ্ডবের পর হারিকেনটি বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

কিউবা উপকূলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতের পর উঠে আসছে এর ভয়াবহ তাণ্ডবের চিহ্ন। ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতির ঝড়ে বিপর্যস্ত জনপদ। সাগর কিছুটা শান্ত আর বাতাস কমে যাওয়ায় বাসিন্দারা ফিরছেন নিজ নিজ এলাকায়। গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা, গুয়ান্তানামো, হোলগুইন ও লাস তুনাস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকা এখনও তলিয়ে আছে পানিতে।
আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম জ্যামাইকায় নিউ হোপের কাছে ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মেলিসা। এরপর কয়েক ঘণ্টা ধরে রীতিমতো তাণ্ডব চালায়।

এখনও দেশটির বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। দক্ষিণ উপকূলের অ্যালিগেটর পন্ড এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সাগর তীরের ঘরবাড়ি ও মাছ ধরার নৌকা উড়ে গেছে ঝড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর কৃষি জমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page