শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে সিলেটের বিভিন্ন এলাকায় আজ সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার  সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উন্নয়ন প্রকল্পের আওতায় গাছপালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ নানা কাজ সম্পন্ন করা হবে।

নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে হবে, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page