বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫

মোঃরানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে এক উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হলো।

এটি জেলার কেন্দ্র নং-১ “সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা”য় শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এসময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন-এর সাবেক চেয়ারম্যান এস. এম. আদিউল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন। তাঁরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এস. এম. আদিউল ইসলাম মন্তব্য করেন, “প্রতি বছর এই মেধাবৃত্তি পরীক্ষা দেশের তরুণ প্রজন্মের মাঝে নৈতিক ও মানসিক উৎকর্ষতার চর্চা বাড়িয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়।”

ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, “কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শুধুমাত্র মেধা বিকাশ নয়, সৎ ও আদর্শবান নাগরিক গঠনের জন্য কাজ করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ২৫ ডিসেম্বর, যা ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক আইডি ও পেইজে প্রকাশ করা হবে—ফেসবুক আইডি ও পেইজ: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ঠাকুরগাঁও শহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page