মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
গত ৩ নভেন্বর বিএনপির সম্ভব্য প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জে উপজেলার সকল বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হন।
একদিকে মাদক, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো। এই পরিকল্পনার মাধ্যমে দেশ এবং জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। যেটার ক্রীড়ানক ছিল পলায়নকৃত বা পতিত স্বৈরাচার। কাজেই আজকে এই দেশের মানুষ ৩০ লক্ষ শহীদের শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। লক্ষ লক্ষ মানুষের ত্যাগ-তিতিক্ষার অর্জন বাংলাদেশের স্বাধীনতা এবং পতাকা। কাজেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাস করবেন, যারা দেশের স্বাধীনতার স্বকীয়তায় বিশ্বাস করবেন তারাই চাইবে সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা পৃথিবীর মানচিত্রে বুকচিতিয়ে উড়ুক। বাংলাদেশের মানুষ আজকে ১ কোটি মানুষ বিদেশে আজকে কর্মসংস্থান। বাংলাদেশে যদি অর্থনীতি চিন্তা করেন তাহলে বাংলাদেশের গ্রামীণ কৃষকরা হচ্ছে অর্থনীতির নাম্বার ওয়ান মেরুদণ্ড। তারা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করছে। দ্বিতীয় হচ্ছে আমাদের এই ১ কোটি ভাই-বোন দেশের বাইরে আছে। তারা প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠাচ্ছে। সেটা হচ্ছে অর্থনীতির দ্বিতীয় মেরুদণ্ড। তৃতীয় হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি যে পরিমাণ এক্সপোর্ট করছে তার যে আর্নিং হচ্ছে এই তিনটা জিনিস বাংলাদেশের অর্থনীতির মেইন মূল চালিকাশক্তি।
এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ অনেকেই উপস্হিত ছিলেন।