বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর করছেন ছেলে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল যুক্তরাষ্ট্রের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত : কিম জং উন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুক্তি করতে ‌‘মরিয়া’ ইরান, কিন্তু ‘প্রাণভয়ে’ মুখ খুলছে না: ডোনাল্ড ট্রাম্প

ভারতের নতুন নিয়মে আইপিএল নিলামে আটকে যাবে বিদেশি ক্রিকেটাররা!

আসন্ন আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে খেলোয়াড় বিকিকিনির জমকালো এই অনুষ্ঠান। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি (IPL 2026 auction)।
আসন্ন মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জন বিদেশি।
বিদেশিদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি প্রমুখ। এর মধ্যে অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম টেবিলে ঝড় উঠার আভাস পাওয়া গেছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে।

কিন্তু ১৮ কোটির বেশি দাম উঠবে না তার মতো বিদেশিদের জন্য। কিংবা দাম উঠলেও ১৮ কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএলের নতুন নিয়ম বলছে, সর্বোচ্চ রিটেনশন মূল্য (১৮ কোটি টাকা) যত টাকা, মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনও বিদেশির দর উঠবে না। যদি মহানিলামে সর্বোচ্চ মূল্য ২০ কোটি টাকাও ওঠে, তাহলেও সীমারেখা হবে ১৮ কোটি টাকা। যদি বেশি টাকা ওঠে, তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়নের খাতে খরচ করবে। উল্লেখ্য, ২০২৩-র মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি ও প্যাট কামিন্স ২০.৫ কোটি টাকা পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page