বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

অস্বাভাবিক উজ্জ্বল ও উষ্ণ গ্যালাক্সির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

বিগ ব্যাংয়ের মাত্র ৬০ কোটি বছর পরের একটি অস্বাভাবিক উজ্জ্বল ও উষ্ণ গ্যালাক্সির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা, এমএসিএস০৪১৬ ওয়াই১ নামের গ্যালাক্সিটি অবিশ্বাস্য দ্রুতগতিতে তারা তৈরি করছে, যা গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে বর্তমান ধারণাকে চ্যালেঞ্জ করছে। গ্যালাক্সিটির উত্তপ্ত ধূলিকণার কারণে সৃষ্ট তীব্র ইনফ্রারেড দ্যুতি মহাবিশ্বের দ্রুত বিকাশ ও কার্যকর তারা গঠনের ইঙ্গিত দিচ্ছে।
একসময় ধারণা করা হতো প্রাথমিক মহাবিশ্ব ছিল একটি শান্ত জায়গা। সেই সময় তরুণ গ্যালাক্সি ধীরে ধীরে বৃদ্ধি পেত, আস্তে আস্তে ধূলিকণা সংগ্রহ করত। ফলে তারা তৈরির জন্য দীর্ঘ সময় লাগত। কিন্তু নতুন সন্ধান পাওয়া গ্যালাক্সিটি ভিন্ন তথ্য দিচ্ছে। নতুন তথ্যমতে, প্রাথমিক মহাবিশ্বও অনেক বেশি সক্রিয় ছিল।

নতুন সন্ধান পাওয়া গ্যালাক্সিটির অবস্থান, উষ্ণতা, উজ্জ্বলতা ও তারা তৈরির ক্ষমতা খুব বেশি, যা প্রাথমিক সময়ের গ্যালাক্সিগুলোর তুলনায় বেশ আলাদা। গতিশীলতার কারণে বিজ্ঞানীরা গ্যালাক্সিটিকে অতি উজ্জ্বল ইনফ্রারেড গ্যালাক্সি গ্রুপে স্থান দিয়েছেন। এই গ্রুপে থাকা গ্যালাক্সিগুলো তীব্র উজ্জ্বল হয়ে থাকে।

আধুনিক মহাবিশ্বে দ্রুতগতিতে তারা তৈরির ঘটনা সুপরিচিত। তবে প্রাথমিক সময়কার গ্যালাক্সিটি দ্রুতগতিতে তারা তৈরি করছে। বিজ্ঞানীদের ধারণা, তখন হয়তো কিছু গ্যালাক্সি দ্রুত বৃদ্ধি পেয়েছিল বলেই নাক্ষত্রিক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page