বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

হাদির ওপর আক্রমণ মানে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তির ওপর আক্রমণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার মানে এ দেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল বলে উল্লেখ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক ।শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ মন্তব্য করেন ।

বিবৃতিতে নেতারা বলেন, ওসমান হাদি এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার। তার ওপর আক্রমণ এ দেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল। নির্বাচনী কার্যক্রম চলাকালীন যেকোনো ব্যক্তির নিরাপত্তা বজায় রাখা সরকারের নৈতিক ও আইনগত দায়িত্ব। কর্মসূচি চলাকালীন প্রার্থীদের নিরাপত্তা বিধান, রাজনৈতিক মতবিনিময়কে সহনশীলভাবে পরিচালনা এবংমিডিয়া/সামাজিক মাধ্যমে উসকানিমূলক প্রচারণার দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে এ দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে। যাতে সাধারণ ভোটার ও রাজনৈতিক অংশগ্রহণকারীরা নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার যে দিকগুলো দ্রুত স্পষ্ট হওয়া প্রয়োজন, সেগুলো হলো– হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিজ্যুয়াল ডাটার দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্ত; ঘটনাস্থল থেকে অভিযোগপ্রাপ্ত সব সম্ভাব্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ; দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং এর পেছনের শক্তিকে শনাক্ত করে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে ভবিষ্যৎ অনুসন্ধানে সম্পূর্ণ স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমরা কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উন্মোচন করে জনসাধারণের কাছে ফলাফল উপস্থাপন করার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page