বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত

শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটানের হিমশীতল পৃষ্ঠের নিচে গলিত বরফ রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, টাইটানে কর্দমাক্ত বরফের সুড়ঙ্গ রয়েছে। বিশেষ এই বরফস্তরের ভেতরে পানির তাপমাত্রা ৬৮ ডিগ্রি ফারেনহাইট বা ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই তাপমাত্রা প্রাণের বিকাশের জন্য আদর্শ।

এত দিন বিজ্ঞানীরা মনে করতেন, টাইটানের শক্ত বরফের আবরণের নিচে পৃথিবীর মতো তরল পানির গভীর সমুদ্র রয়েছে। তবে ক্যাসিনি মহাকাশযানের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী ব্যাপটিস্ট জার্নো জানিয়েছেন, টাইটানের অভ্যন্তর ভাগ পুরোপুরি তরল নয়, বরং আঠালো বা থকথকে বরফের মতো। টাইটানে পৃথিবীর মতো উন্মুক্ত সমুদ্রের বদলে সম্ভবত আর্কটিক সাগরের বরফ বা ভূগর্ভস্থ জলস্তরের মতো কিছু থাকতে পারে।

নাসার ক্যাসিনি মহাকাশযান প্রায় ২০ বছর ধরে শনি ও তার উপগ্রহ পর্যবেক্ষণ করার পর ২০১৭ সালে ধ্বংস হয়ে যায়। তবে ক্যাসিনি মহাকাশযানের সংগ্রহ করা তথ্য আজও নতুন নতুন রহস্য উন্মোচন করছে। শনির অভিকর্ষণ টানে টাইটানের আকার যেভাবে পরিবর্তিত হয়, তা বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা এই থকথকে বরফস্তরের প্রমাণ পেয়েছেন।

টাইটানের রহস্যময় পরিবেশে আসলেই প্রাণ আছে কি না, তা নিশ্চিত হতে বিশ্ব এখন তাকিয়ে আছে নাসার পরবর্তী বড় অভিযান ড্রাগনফ্লাইয়ের দিকে। ২০২৮ সালের জুলাই মাসে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে, যা ২০৩৪ সালে টাইটানের বুকে অবতরণ করে সরাসরি তথ্য সংগ্রহ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page