শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায়  সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইল।’

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপির অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক পোস্টে জানা গেছে, রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মেডিক্যাল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সবাইকে সালাম জানান তারেক রহমান। এ সময় বইসহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলে দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান শান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সামনেরবার আরো ভালো রেজাল্ট করবে এবং আমাকে তা ফোন করে জানাবে।
আমায় আংকল ডাকবে এবং ফোন করে বলবে, আংকল আমি এমন রেজাল্ট করেছি। আমি পরে তোমার বাসায় যাব। এ সময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদী তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পর আসার আশ্বাস প্রদান করেন।
শান্তর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন।
এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। তিনি বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page