এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার করনে নতুন ভোটার ১ লাখ ২৪ হাজার। তার মধ্যে অধিকাংশই তরুণ যুবক-যুবতী। আর ওই নতুন তরুণ যুবক-যুবতী ভোটারদের মধ্যে সিংহভাগ রয়েছে ‘ধানের শীষ’র পক্ষে উদ্ভুদ্ধ।
মীরসরাইয়ের অতিত ইতিহাস’র রেকর্ড ভঙ্গ করে তরুন যুবক-যুবতী ভোটাররা ‘ধানের শীষ’ এ ভোট প্রদান করে নতুন ইতিহাস’র রেকর্ড গড়বেন বলে নির্বাচনী অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিদের অভিমত।
নতুন ১ লাখ ২৪ হাজার ভোটারদের মধ্যে অধিকাংশরাই ‘ধানের শীষ’র পক্ষে রয়েছেন বলে এক জরিপে দেখা গেছে।
আর এতে করে ফলাফল পাল্টে দিবে ১ লাখ ২৪ হাজার তরুন যুবক-যুবতী ভোটার এমনটাই ধারণা সর্ব মহলের।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১ মীরসরাই আসনে ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছে বলে নির্বাচনী ষ অফিস সূত্রে প্রকাশ। তার মধ্যে ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সী ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন। এদের অনেকেই প্রথমাবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই নতুন তরুন যুবক-যুবতী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এর মাধ্যমে প্রার্থী ও প্রতীক এর জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে।
ইত্তেকার সময়ে দেখা যাচ্ছে- মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থীদের মধ্যে বিএনপি’র ‘ধানের শীষ’ এবং জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এর প্রচার-প্রচারণা সরগরম। তার মধ্যে বিএনপি’র ‘ধানের শীষ’ এর পাল্লা ভারী। ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে এই মীরসরাইতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট ‘জিয়াউর রহমান’ প্রকাশ্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আর তার
এই স্মৃতি বিজড়িত মীরসরাই উপজেলার মানুষ শহীদ জিয়াউর রহমান এর প্রতি অতি মাত্রায় আকৃষ্ট। আর সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি’র নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’র প্রতি সর্ব শ্রেণী ও পেশার মানুষ দুর্বল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ভালোবাসার প্রতিদান স্বরূপ এখানকার মানুষ বরাবরের মতো আগামী ত্রয়োদশ নির্বাচনে ও ‘ধানের শীষ’ প্রতীক এ ভোট দিতে অধির আগ্রহী হয়ে নির্বাচনের দিনক্ষণের জন্য অপেক্ষা করে চলেছেন।