বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

এবার আরও একটি চমক দেখাল ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের জন্য ‘বছর-সারসংক্ষেপের’ নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই নতুন ফিচারটি  চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় ও কথোপকথনের ঝলক দেখাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দেয় ওপেনএআই। এতে বলা হয়, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা। যেখানে ফিরে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।

কীভাবে কাজ করবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’
ওপেনএআই জানিয়েছে, এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি অপশন চালু থাকতে হবে। যারা লগইন করা অবস্থায় এসব সেটিংস অন রেখেছেন, তাদের জন্য ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। তবে আপাতত এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে অন্য দেশগুলোতে ফিচারটি চালু হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই।
এই ইয়ার-ইন-রিভিউতে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ এবং সারা বছরে একসঙ্গে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর হাইলাইট তুলে ধরবে। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এটি অনেকটাই স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান শোনার হিসাব নয় বরং দেখা যাবে আপনি কতটা সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।

কীভাবে দেখবেন নিজের রিভিউ

ওপেনএআই জানিয়েছে, যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেসব ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময় অ্যাপে ঢুকে দেখতে পারেন ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি এসেছে কি না।

এ ছাড়া নতুন একটি চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ সিলেক্ট করেও এটি চালু করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page