আহসান হাবীব শেখ, সুন্দরগন্ঞ্জ প্রতিনিধি:
আজ ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।এই নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। আজ সকাল ৭:৩০ মিনিট এ শুরু হয়েছে ভোটগ্রহণ। এই নির্বাচনে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটদান করতে আসছে।সকলে বলতেছে গত ১৭ বছর থেকে আমরা ভোটদান করতে পারি নাই কিন্তু আজকে ভোটদান করতে পেরে ভালো লাগছে।তরুণ প্রজন্ম গণভোট সম্পর্কে ধারণা রাখলেও বৃদ্ধরা বুঝে উঠতে পারছে না কিভাবে গণভোটে ভোট দিতে হয়।দেখা যাচ্ছে বিশাল লাইন এবং সকলে বলছে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।