শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

গাইবান্ধা-৩ আসন,ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

গাইবান্ধা-৩ আসনে একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করা হয়। বাড়িটি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল-আমিনের বলে জানিয়েছে পুলিশ।
আল-আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের উত্তর পাশে একটি একতলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়ির কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page