শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

বিয়ের সাজে ভোট দিলেন যুবক

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার। এদিকে জেলার সৈয়দপুরে বর সেজে ভোট দিয়েছেন সামিউল ইসলাম (৩২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট  প্রদান করেন। সামিউল নিয়ামতপুর সরকার পাড়া এলাকার বাসিন্দা।

সামিউল ইসলাম বলেন, আজকে পারিবারিক ভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আজকের দিনটি স্মরণীয় করে রাখতে বিয়ের সাজে ভোট দিতে এসেছি।  সেইসঙ্গে  আমি তরুণ সমাজকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, আজকে ভোট দিতে এসে দেখি বিয়ের সাজে একজন এসেছে সেটি অবাক হওয়ার বিষয়। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব বুঝিয়েছেন।

উল্লেখ্য, জেলায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ নারী ও  ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। ‎চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page