শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুরে-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি’র প্রার্থী নুরুল আমিন বিপুল ভোটে বিজয়ী লালমনিরহাট জেলা তিনটি আসনেই বিএনপি,র বিজয় চট্টগ্রামে বিএনপি’র ভূমিধ্বস বিজয়: ১০টিতে নতুন মুখ, বিএনপি পেয়েছে ১৪ আসন, জামায়াত ২ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে

সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুরে-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর প্রতিনিধ:

গাজীপুর মহানগরের কৃতি সন্তান কালিয়াকৈরের গর্ব বিএনপি সমর্থিত প্রার্থী গাজীপুর-১ আসন থেকে মেয়র মুজিবুর রহমানের অতীতের সব রেকর্ড ভেঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
৫৯ হাজার ১৩৫ ভোটের ব্যবধানে জনাব মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-১ আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি তার সাফল্য ধরে রেখেছেন।
নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। দিনভর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে ভোট গণনা শুরু হয় এবং ধাপে ধাপে তা প্রকাশ করা হয়।
গাজীপুর ১ আসন থেকে মেয়র মুজিবুর রহমানের এই সাফল্য এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। (কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ী, বাসন) এই নির্বাচনী এলাকার তিনি ভোট-বেলটের মাধ্যমে মনোনীত।
ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে মেয়র মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৬৮৮ ভোট ।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী মোঃ শাহ আলম বশী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
তার বিজয়ে এলাকাবাসী সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ বিরাজ করছে।
তিনি তার এলাকাবাসী সহ এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page