বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে তার সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম। নেপাল থেকে সম্প্রতি দেশে ফিরে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ইকরার মৃত্যুর পর তাকে নিয়ে ওঠা নানা অভিযোগ ও গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
নেপাল থেকে ফিরতে দেরি হওয়া প্রসঙ্গে তিথি জানান, ঘটনার দিন তারা টিকিট পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘ঘটনার দিন আমরা টিকিট খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেকে বলছেন নেপাল থেকে আসতে সময় লাগে, আসলে সময় বেশি লাগে না কিন্তু টিকিট তো পেতে হয়।’

‘আমরা চেষ্টা করেছিলাম যেন অন্তত আলভী আগে ফিরতে পারেন কিন্তু সম্ভব হয়নি। পরের দিন প্রথম যে ফ্লাইটের টিকিট পাওয়া গেছে, তাতেই আমরা সবাই ফিরেছি।’
তিনি বলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি, কাউকে গিয়ে মেরে ফেলিনি। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে। তার হয়তো অনেক কষ্ট বা দুঃখ ছিল যা সে সহ্য করতে পারছিল না। কিন্তু আমি তাকে মারতে যাইনি। মানুষ বলছে আমি তাকে বিয়ে করেছি বা আমি প্রেগনেন্ট এসবের কোনোটিই সত্য নয়।’

বাসা ভাড়া থেকে শুরু করে জীবনযাপনের খরচ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকে বলছেন আমার বাসা ভাড়া আলভী দিত। অথচ আমি নিজের কষ্টের টাকায় বাসা ভাড়া দেই, বাজার করি। আমার বাসায় মা ও নানি থাকেন। এই প্রফেশনই আমার একমাত্র আয়ের উৎস। অথচ এখন আমার রুটি-রুজিতে হাত পড়েছে।’

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘ক্যারিয়ারে কী হবে জানি না। বিপদের সময় খুব কম মানুষকে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। অনেকে হয়তো ফেঁসে যাওয়ার ভয়ে দূরে আছেন, কেউ আবার আড়াল থেকে সমর্থন দিচ্ছেন। তবে আমি বিশ্বাস করি, সত্য একদিন সামনে আসবেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page