এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা মোঃ আবদুল গনি শাহিন।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে কান ধরিয়ে উঠবস করিয়েছেন, মীরসরাই সদর পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবদুল গনি শাহিন। মীরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক মীরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে।
দুই মাদক সেবনকারী এবং এক ব্যবসায়ীকে কানধরে উঠবস করানোর পাশাপাশি বেত্রাঘাত করে সতর্ক করা হয়েছে। আগামীতে যদি তারা মাদক সেবন ও বিক্রি বন্ধ না করে তাহলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে হুঁশিয়ার করা হয়। ওই রকম মাদকবিরোধী কার্যকর্ম অব্যাহত থাকবে বলে জানান তিনি সেচ্ছাসেবক দল নেতা আব্দুল গনি শাহীন।মাদকবিরোধী অভিযানে নের্তৃত্ব দেন মীরসরাই পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল গনি শাহিন এবং তার সহযোগী মহিন, শাহিন আলম, নাঈম, রাজু, সাজু, রাজিব, আলতাফ এবং ইমাম সহ বিএনপি, যুবদল ও ছাত্রদেলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের এমন প্রশংসনীয় মাদক বিরোধী কর্ম পরিচালনার জন্য দলমত নির্বিশেষে সবাই তাদেরকে ধন্যবাদ জানান।