রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ওই ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ১১ তলাবিশিষ্ট ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা অনেকে ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় বিকেল ৩টা ২২সোমবার (৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ওই ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।