মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।