বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মো : আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর। ৯ মার্চ (সোমবার) সকালে শ্রীপুর মডেল থানার সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকরা এই মিথ্যা মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

সকাল থেকেই শ্রীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা থানা চত্বরে জড়ো হতে থাকেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশ করার জেরে একটি স্বার্থান্বেষী মহল সুজন মন্ডলকে হেনস্তা করার উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলা সাজিয়েছে।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুরের সাংবাদিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ।

একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে মামলা দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানা। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে সত্য ধামাচাপা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সুজন মন্ডলের বিরুদ্ধে থাকা ‘গায়েবি’ মামলার কার্যক্রম স্থগিত না করলে উপজেলার সকল সাংবাদিক সংগঠন মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি মৌখিক দাবি উত্থাপন করেন এবং পরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

প্রতিবাদ সভায় শ্রীপুরের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে প্রমাণ করেছেন যে, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। সভায় উপস্থিত সাংবাদিকরা সমস্বরে শ্লোগান দেন— সাংবাদিক হয়রানি সইবে না আর ,মিথ্যা মামলা প্রত্যাহার , করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page