বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী

ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ সালের বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ খেলার কথা ছিল।
১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল তাদের। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল ইরানের।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে।

এদিকে এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে ইরানকে এই গ্রীষ্মের বিশ্বকাপে অংশ নিতে ‘স্বাগত জানানো হবে’।

তবে মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ কোনোভাবেই নেই।
তিনি আরো বলেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই। গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page