পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাতায়াত সহজ করতে দুটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর আগামী ১৭ মার্চ থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল নৌরুটে এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–ইলিশা–গলাচিপা নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল করবে।
ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই সার্ভিস চালু করা হচ্ছে বলে জানা গেছে।