সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরান নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যত সামনে খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি মূলত চান তাদের ইউরোপীয় মিত্র ও ন্যাটো সদস্যভুক্ত দেশ যুক্তরাষ্ট্রকে এখন সহায়তা করুক।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে সোমবার তিনি বলেছেন, “যারা হরমুজ প্রণালীর সুবিধাভোগী, হরমুজে যেন খারাপ কিছু না ঘটে সেটি নিশ্চিত করতে সেসব দেশের সহায়তা করা সবচেয়ে ভালো বিষয় হবে। ইউরোপ আর চীন আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল।”

“যদি তারা কোনো সহায়তা না করে এবং তাদের প্রতিক্রিয়া নেতিবাচক হয়। আমি মনে করি এটি ন্যাটোর সামনের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে।”

এরআগে গতকাল ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছিল, তারা যেন হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়ে সেটি ইরানের অবরোধ থেকে মুক্ত করে।

যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এ চেষ্টা কোনো কাজে দেয়নি। যুদ্ধের দুই সপ্তাহ পার হতেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page