এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র নবনির্বাচিত এমপি নুরুল আমিন এর নির্দেশে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের আজিজ নগর গ্রামে হতদরিদ্র নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন স্থানীয় যুবদল নেতা রেজাউল করিম হকসাব।
যুবদল নেতা রেজাউল করিম হকসাব জানান-
১ শতো ৫০ জনের মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয় কাজে বিশ্বাসী। নেতার নির্দেশনা মোতাবেক আমাদের এমপি নুরুল আমিন মীরসরাইবাসীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
যুবদল নেতা হকসাব বলেন, আমাদের এমপি’র নির্দেশে আমরা গ্রামের অবহেলিত ও বঞ্চিত নারী পুরুষের মাঝে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছি।
আর তার- ই ধারাবাহিকতায় প্রাথমিক ভাবে ১শতো ৫০ জন নারী পুরুষের মাঝে যৎসামান্য হলে ও ইফতার সামগ্রী দিতে পেরে আনন্দিত। আগামীতে ও এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক আরো ব্যাপকাকারে ওই রকম কর্ম সাধনের আশা রাখি।
যুবদল নেতা রেজাউল করিম হকসাব এর ইফতার সামগ্রী পেয়ে এলাকার হতদরিদ্র পরিবার গুলো বেজায় খুশি। পাশাপাশি অন্যান্য লোকজন ও ওই রকম কর্মের ভূয়সী প্রশংসা করেন।