মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না মোজতবা খামেনি কীভাবে অল্পের জন্য ‘বেঁচে গেছেন’, জানাল দ্য টেলিগ্রাফ ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে  : আমীর খসরু অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান শাহজালাল বিমানবন্দরে বাতিল আরো ২৬ ফ্লাইট

আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরার কাছে একটি তেলবাহী ট্যাংকারে জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে এ হামলা ঘটে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ফুজাইরা ওমান উপসাগরের তীরবর্তী বন্দর। ট্যাংকারটি ওমান উপসাগরের যে এলাকায় হামলার শিকার হয়েছে, সেটি ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে। হামলার সেটি নোঙ্গর করা অবস্থায় ছিল।

ইউকেএমটির বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটিতে বিস্ফোরক কোনও বস্তু আঘাত হেনেছে। সেটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্যকিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় ট্যাংকারটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরা সমুদ্রবন্দর আমিরাতের জ্বলানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। দেশটির অধিকাংশ জ্বালানি তেলে এই বন্দর দিয়েই বহির্বিশ্বে যায়। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে বন্দরটি বন্ধ আছে। সূত্র: রয়টার্স, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page