বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার  রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভাল করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে কারা দায়িত্ব পালন করবেন, তার বিস্তারিত তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায়, যদি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তাদের বিকল্প—উভয়েই অনুপস্থিত থাকেন, তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশ্নোত্তর প্রদানসহ অন্যান্য সংসদীয় কাজ সম্পন্ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page