বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযান গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের সুপার মহোদয়ের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) শহরের জেলখানা মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। এসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের বিশেষ অভিযানে মো: সুমন (৩০) কে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একটি সক্রিয় চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page