বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ের লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রেনের সংঘর্ষে অন্তত: ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাঃ অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় রেলগেট নামানো ছিল না বলে জানায় তারা ।
স্থানীয় সূত্রে জানা যায়, পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটি ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page