বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডে অবস্থিত ফুটওভার ব্রিজটি বর্তমানে জরাজীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত হয়ে রাস্তা পারাপার হচ্ছেন।ব্রিজটির ল্যাম্পপোস্ট নষ্ট থাকায় সন্ধ্যার পর অন্ধকারে এ’টি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় অধিবাসীরা জীবনের ঝুঁকি থাকলে ও বাধ্য হয়ে পারাপার হন। যাহা নিত্যদিনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিজ্ঞ মহলরা মনে করেন।

বারইয়ারহাট ওভারব্রিজের বর্তমান অবস্থা ও ঝুঁকি এবং
জরাজীর্ণ অবস্থা: ব্রিজটির কাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে, যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে একাধিক প্রাণহানি ও ঘটাতে পারে।
আলোর অভাব: ল্যাম্পপোস্ট নষ্ট থাকায় সন্ধ্যা- রাতে এই ব্রিজটি ব্যবহার করা অত্যন্ত অনিরাপদ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য।
পথচারীদের অনীহা: মূল বাজার এলাকা থেকে দূরে অবস্থিত হওয়া এবং ব্রিজে ওঠা-নামার ভোগান্তির কারণে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার এড়িয়ে চলেন।
ঝুঁকিপূর্ণ পারাপার: এর কারণে কোনো কোনো সময় ডিভাইডারের গ্রিল ভেঙে বা উপর দিয়ে লাফিয়ে রাস্তা পারাপার হওয়া নিত্যদিনের চিত্র। ফলে, দ্রুতগামী যানবাহনের সামনে পড়ার আশঙ্কা থাকে বিদ্যমান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত বারইয়ারহাট ফুটওভার ব্রিজের সংস্কার ও আধুনিকায়ন করা, যাতে পথচারীরা জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপদে রাস্তা পারাপার হতে পারেন।
এই বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বাজারের প্রায় সব ব্যবসায়ী এবং পারাপার কারীরা বর্তমানে নবনির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর সদয় হস্তক্ষেপ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page