বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

বলছে ইরানি গণমাধ্যম,নতি স্বীকার করেছেন ট্রাম্প

ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা আগামী ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার তিনি হুমকি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের সেনারা ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করবে।তবে সোমবার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দেন, ৫ দিনের জন্য তিনি এ পরিকল্পনা স্থগিত করেছেন।

এছাড়া ইরানের সঙ্গে গত দুইদিন ভালো আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। যার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প।

তবে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি। উল্টো ট্রাম্প ইরানের পাল্টা হামলার হুমকির ভয়ে ‘নতি স্বীকার করেছেন’।ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড জানায়, তারা ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা চালাবে।

তাদের এ হুমকির পর আরব দেশগুলো ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। ধারণা করা হচ্ছে, কূটনীতি ও ইরানের হামলার হুমকির কারণে ট্রাম্প আপাতত বিদ্যুৎ কেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page