বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ও বিদিশা চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া। মারা গেছেন তাদের মা প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন তিনি।

মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয় একটি নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে। জানা যায়, কয়েক দিন আগেই একটি স্মরণসভায় নৃত্য পরিবেশন করেছিলেন দীপালি চক্রবর্তী। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর থেকেই তিনি শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন।
অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা আর হলো না। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতাও হারিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চক্রবর্তী পরিবারের দুই স্তম্ভ ছিলেন বিপ্লব কেতন চক্রবর্তী ও দীপালি চক্রবর্তী। ২০১৮ সালে চিরবিদায় নিয়েছিলেন বাবা অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী। এবার মাকেও হারালেন তিন বোন। বাবা যেমন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মা দীপালি চক্রবর্তীও ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page