ইসমাইল খান নিয়াজ, সিলেট প্রতিনিধি :
প্রতিদিনের মত দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকেন টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভুক্তভোগী বলেন আমার বাড়ি বিয়ানীবাজারে আমি চিকিৎসা নিতে আসছি সিলেট ওসমানী হাসপাতালে দীর্ঘ লাইনের কারণে আমি টিকেটে হাতে পাইনি বেলা বারোটা বাজে আর কখন টিকেট পাব তাই চিকিৎসা না নিয়ে চলে যাচ্ছে।
একই সমস্যা ওষুধ নিতে যান কাউন্টারে আরেকজন ভুক্তভোগী তিনি বলেন দাঁড়িয়ে আছি অনেক সময় ধরে প্রায় এক ঘন্টা হবে এক ঘন্টা পর ওষুধ হাতে পেলাম এখন কাউন্টার বন্ধ হওয়ার সময় বাকি যারা আছেন তারা ঔষধ পাবে কিনা তাও জানা নেই।
চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ এখানে ৫০০ তো লোক রয়েছে টিকেট কাউন্টারে সীমিত কয়েকজন টিকেট দিচ্ছেন আমাদেরকে এতে সবাই চিকিৎসা পাওয়ার মতন মনে হয় না অনেকেই টিকেট না পেয়ে চলে যাচ্ছেন কেউ কেউ টিকেট পেয়েও আবার ডাক্তারের রুমের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে সময় ফুরিয়ে গেলে ডাক্তার সাবও চলে যান এই ভোগান্তির শেষ কোথায় আছে আমরা সাধারণ মানুষ জানি না। টিকেট কাউন্টারের সামনে গিয়ে দেখা যায় ডিজিটাল সিস্টেম টিকেট বিতরণ করা যে কর্মীরা রয়েছে দীর্ঘ সময় পার করে নিচ্ছেন একটি টিকেট দিতেকেউ চলে যাচ্ছেন চা খেতে কেউ ব্যস্ত মোবাইল ফোনে এইসব ভোগান্তির মূল কারণ দেখার মতন বুজি কেউ নেই এমনই অভিযোগ করেন হবিগঞ্জ থেকে আসা একজন রোগী।
ওসমানী হাসপাতালে উপ-পরিচালকের সাথে কথা বললে তিনি বলেন আমি এইমাত্র ঘুরে আসলাম দেখতে পেরেছে দীর্ঘ লাইন কিন্তু আমাদের তো বড় সমস্যা হচ্ছে জনবল কম থাকায় আমরা অনেক সময় চিকিৎসা দিতে কষ্ট হচ্ছে তাই আমরা চাই এই বিভাগের যে হাসপাতাল রয়েছে ওসমানী হাসপাতাল সঠিক জনবল যদি থাকে তাহলে চিকিৎসা দিতে আমাদের কোন ঘাটতি হবে না ।