বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ইটবোঝাই ট্রলি প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত ৪

আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:

সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল (দোলাপাড়া) এলাকার বটতলার কাছে ইট বোঝাই টলি প্রতিযোগিতা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—
মোঃ রেজাউল ইসলাম (১৮), পিতা: মোঃ আতিকুল ইসলাম, গ্রাম: ছাইতানতোলা
মোঃ শহিদুল ইসলাম (২৭), পিতা: মোঃ আতোয়ার রহমান, পূর্ব বৈদনাথ (শেখপাড়া)
মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা: মোঃ সৈয়দ আলী, গ্রাম: নাচনী ঘগোয়া
মোঃ আব্দুল্লাহ (২), পিতা: মোঃ শহিদুল ইসলাম, গ্রাম: শেখপাড়া
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের মতে, টলি প্রতিযোগিতার মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রমের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সচেতন মহল এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page